কিভাবে আলিএক্সপ্রেস থেকে পণ্য ক্রয় করবেন
আলিবাবা এবং আলিএক্সপ্রেস একই প্রতিষ্ঠানের দুটি ভিন্ন ওয়েবসাইট ৷ আলিবাবা থেকে কিভাবে কম খরচে পন্য আমদানী করতে হয় সেটা নিয়ে আমাদের ওয়েবসাইটে অনেক পোষ্ট আছে দেখে নিতে পারেন ৷ আজকের পোষ্টে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আলিএক্সপ্রেস থেকে কম খরচে পন্য আমদানী করবেন ?
আলিএক্সপ্রেস হলো চায়না প্রতিষ্ঠান ৷ যেখান থেকে বিভিন্ন পন্য খুচরা সেল করা হয় ৷ এরা আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইট ৷ এখান থেকে সারা বিশ্বে পন্য ডেলিভারি করা হয় পোস্ট অফিসের মাধ্যমে ৷ ফলে আপনার সামান্য ডেলিভারি চার্জ লাগলেও কাস্টসের কোন ঝামেলা করা লাগবেনা ৷
কিভাবে ওর্ডার প্লেস করবেন ?
বাংলাদেশ থেকে আপনি যদি আলিএক্সপ্রেসের পন্য ওর্ডার করতে চান তবে প্রথমেই আপনাকে আলিএক্সপ্রেসের এ্যাপ ডাউনলোড করে নিতে হবে ৷ এর পর সেখানে একটা ইমেইল আই ডি দিয়ে একাউন্ট খুলতে হবে ৷ এবার পছন্দ করুন আপনার পন্যটি ৷ ওর্ডার প্লেস করার সময় আপনার ঠিকানাটি দিয়ে দিন ৷ ওর্ডার প্লেস হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পন্য চলে আসবে ৷
কিভাবে পেমেন্ট করবেন ?
বাংলাদেশে পন্য পোষ্ট অফিসের মাধ্যমে চলে আসলেও পেমেন্ট করাটা খুবই কঠিন ৷ যে কেউ চাইলে পেমেন্ট করতে পারবেন না ৷ এ জন্য আপনার থাকতে হনে আন্তর্জাতিক পেমেন্ট কার্ড ৷ যেটা দিয়ে আপনি একই সাথে টাকা এবং ডলার পেমেন্ট করতে পারবেন ৷
কিভাবে ডুয়েল কারেন্সি পেমেন্ট কার্ড তৈরি করবেন ?
ডুয়েল কারেন্সি পেমেন্ট কার্ড করাটা একটু ডিফিকাল্ট ৷ যে কেউ চাইলে এটা করতে পারবেনা ৷ প্রথম কাজ হলো আপনার একটি ভ্যালিড পার্সপোর্ট থাকতে হবে ৷ যে পার্সপোর্টে ডলার এন্ডোর্স করা হবে ৷ এখন বিভিন্ন ব্যাংক থেকে ট্রেড লাইসেন্স ও চাওয়া হচ্চে ৷ কারন অনেকে এই কার্ড দিয়ে বিভিন্ন জুয়া খেলার ওয়েবসাইটে পেমেন্ট করে থাকে ৷ বাংলাদেশে প্রায় সকল ব্যাংক থেকে এই কার্ড ইস্যু করে থাকে ৷ তবে বিশেষ করে ইষ্টার্ন ব্যাংক থেকে একুয়া বা লাইফস্টাইল কার্ড দিয়ে পেমেন্ট করা অনেক নিরাপদ ও ঝামেলা মুক্ত ৷ আপনার যদি সকল ডকুমেন্ট থাকে তবে আপনি এসব ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যোগাযোগ করতে পারেন ৷ এছাড়াও পেপাল, পেয়নিয়ার ইত্যাদি দিয়েও পেমেন্ট করতে পারবেন ৷
ডেলিভারি কিভাবে হবে ?
আলিএক্সপ্রেস সাধারনত কুরিয়ারে ডেলিভারি করেনা ৷ পোষ্ট অফিসের আন্তজার্তিক কুরিয়ারে পন্য ডেলিভারি করে থাকে ৷ এটা খুব কম খরচে পন্য ডেলিভারি করে ৷ তবে ডেলিভারি করতে অনেক সময় নিবে ৷ প্রায় ৩৯-৫০ দিন সময় লাগবে ৷
ট্যাক্স লাগবে কিনা ?
ছোটখাট পন্য ডেলিভারি করতে কোন প্রকার ট্যাক্স লাগবে না ৷ তবে আপনি যদি বড় পন্য ওর্ডার করেন যেটার ওজন বেশী বা আকারে বড়, সেসব ক্ষেত্রে কাস্টম চার্জ আসতে পারে ৷ তবে এটা খুবই সামান্য ৷ তত বেশী চার্জ ধরবে না ৷ যে ট্যাক্স ধরা হবে সেটার রিসিট আপনাকে দেয়া হবে ৷
পন্য রিটার্ন হবে কিনা ?
আলিএক্সপ্রেসের পন্য রিটার্ন করার কোন সুযোগ নেই ৷ পন্য যদি আপনার মন মত না হয় তবে আপনি সেটা কম্প্লেইন করতে পারবেন ৷ ওরা টাকা রিটার্ন করবে ৷
কি কি ধরনের পন্য আমদানী নিষিদ্ধ ?
বাংলাদেশ আমদানী নীতিমালা অনুযায়ী যেসব পন্য আমদানী নিষিদ্ধ সেসব পন্য আপনি আমদানী করতে পারবেন না ৷
কোন এজেন্সি দিয়ে আমদানী করাতে চাইলে কি করবেন ?
বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আলিবাবা থেকে পন্য আমদানী করে দেন ৷ আমরা eibbuy.com থেকেও এই সেবা দিয়ে থাকি ৷ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ওর্ডার প্লেস করতে পারবেন ৷
আমরা আপনার হয়ে পেমেন্ট করে দিবো ৷ পন্য আসলে আপনাকে ডেলিভারি করে দিবো ৷ ডলার রেট সম্পর্কে অনেকেই জানতে চান ৷ যে সময় যে রেট থাকবে আপনাকে সে রেটেই ডলার দেয়া হবে ৷
আলিএক্সপ্রেস থেকে পণ্য কেনার নিয়ম
01931125727 (WhatsApp)
🛍️ বিশেষ অফার
আমাদের পণ্য দেখুন
Visual Effects Strapless Minim...
SKIMS ULTIMATE BALCONETTE PUSH...
Endurance Underwire Unlined Sp...
Feeling Famous Tanga
Pippa Side Support Bra
Beach House Underwire Tankini...
EVERYDAY COTTON HIPSTER | ONYX
Brandi Bralette Bikini Top
🔗 Related Posts
alibaba & Import Export expert
Latest Products
No products available.
